[বিউটি টিপস] ঠোঁটের যত্নের কিছু গোপন কথা!

বাড়িতেও বানাতে পারেন সহজ অথচ
কার্যকর
নিজস্ব লিপ-স্ক্রাব৷ সুন্দরের সঙ্গে সঙ্গে
স্বাস্থকর ঠোঁটের জন্য খুবই উপকারি৷ শরীর
ঠিক
করতে গিয়ে কত রকম কসরত্ই না করি আমরা৷
তার
মধ্যে ঠোঁটের দিকে নজর প্রায় দিই না
বলা
চলে৷ অথচ রোজ লিপস্টিক, লিপগ্লস বা
এমনি
সামান্য লিপ বাম নিতে নিতে ঠোঁটকে কত
রকম ঝক্কিই না পোয়াতে হয়৷ বাড়ি ফিরে
ক্লেনজিং তো করেন কিন্তু এটাও কি
মাথায়
রাখেন যে সপ্তাহে অন্তত একবার লিপ-
স্ক্রাব
করাটা অত্যন্ত জরুরি? এতে ঠোঁটের
যাবতীয়
ধুলো-ময়লার স্তর তো ভালোকরে ওঠেই,
তার
সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা কোষও উঠে গিয়ে
ঠোঁটকে আরও অনেক বেশি মোলায়েম করে৷
বাজারে নানারকম লিপ-স্ক্রাব পাওয়া
যায়৷
স্কিন-কেয়ার প্রডাক্ট সব সময়েই একটু দামি
হওয়া উচিত, আর ঠোঁট তো কথাই নেই৷ তবে
বাজারে কেনা সিপ-স্ক্রাবের পাশাপাশি
বাড়িতেও তৈরি করতে পারেন নিজস্ব
স্ক্রাব৷ যাই তৈরি করুন না কেন, চিনির
গুঁড়ো
এর মধ্যে থাকতেই হবে৷ কারণ, এটাই
স্ক্রাবের
অন্যতম জরুরি উপাদান৷ করকরে এই গুঁড়ো
ঠোঁটের
ওপর সমস্ত ধুলোর বা মরা কোষের পরত তুলে
দেবে৷
চিনির গুঁড়োর সঙ্গে মেশাতে পারেন মধু৷ মধু
অ্যান্টিসেপটিক এবং স্কিনকে নরম করবার
জন্য
এর জুড়ি নেই৷ ইচ্ছে করলে এর সঙ্গে কয়েক
ফোঁটা গ্লিসারিনও মেশাতে পারেন৷
ভালো করে ঠোঁট ধুয়ে নিয়ে এই স্ক্রাবার
লাগিয়ে নিন৷ তারপর আলতে করে ঠোঁটে
হাতের আঙুল দিয়ে মাসাজ করুন৷ মিনিট
পাঁচেক মাসাজই যথেষ্ট৷ ভালো করে ধুয়ে
নিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন৷ ব্যস,
অ্যাঞ্জেলিনা জোলি বা মিলা কুনিসের
মতো বোলতা-কামড়ানো নিয়ে আপনি
তৈরি৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.